35238

শিনজো আবে’র মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক এবং সমবেদনা জানান।

ads

শিনজো আজ নারা সিটিতে নির্বাচনী প্রচারণার জন্য ভাষণ দিচ্ছিলেন। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যার চেষ্টার অভিযোগে নারা সিটিতে ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়।

ads

জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে।

ad

পাঠকের মতামত