বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাচ্চুর ১২তম মৃত্যুবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্টঃ আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাচ্চু (ওরফে কলার বাচ্চুর) ১২তম মৃত্যুবার্ষিকী৷ ২০১০ সালের (২৮ এপ্রিল) এই দিনে তিনি ৬৫ বছর বয়সে কুমিল্লা নগরীর বিষ্ণপুরে তার নিজস্ব বাসবভনে ইন্তেকাল করেন।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ন্যাপ গেরিলার সদস্য হয়ে চান্দিনা ও দেবিদ্বার অংশে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিনি।
মরহুম আবদুর রশিদের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাচ্চু ১৯৪৭ সালে কুমিল্লা মহিলা কলেজ রোড, মনোহরপুরে জন্মগ্রহণ করেন।
মরহুমের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাদ আসর বিষ্ণুপুরস্থ বাসবভনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মরহুমের জামাতা সাইফুর রহমান সুজন। তিনি তার শশুরের জন্য সকলের নিকট দোয়া ছেয়েছেন।









