ব্রাহ্মণপাড়ায় ওকাপের অভিবাসন ইস্যুতে স্থানীয় নের্তৃবৃন্দদের সাথে দিনব্যাপী ওরিয়েন্টেশন
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে
অবহিতকরণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্থানীয় নের্তৃবৃন্দদের সাথে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, সদর ইউপি
চেয়ারম্যান জহিরুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, সদর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ফুল মিয়া সরকার, ইউপি সদস্য
আলী আহাম্মদ, সংরক্ষিত মহিলা সদস্য সামসুন্নাহার, প্রভাষক নেছার আহাম্মদ, ওকাপের সুপারভাইজার আজিজুল হক, মাওলানা ওবায়দুল হক।
অনুষ্ঠানে প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন ওকাপের বিভিন্ন কার্যক্রম এলইডি টিভির মাধ্যমে তুলে ধরে। এসময় ওকাপের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











