প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সাবেক সভাপতি আবদুল মান্নান ব্যাপারি ইন্তেকাল করেছেন (ইন্না – লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিকাল ৪.৩০ মিনিটে কাকিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ads
আবদুল মান্নান বেপারির মৃত্যুতে এমপি আবুল হাসেম খান ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ads











