32865

ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, নগদ টাকাসহ লুটপাটের অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও নগদ টাকাসহ স্বর্ণলংকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি গতকাল রবিবার সন্ধ্যায় ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, শশীদল উত্তরপাড়া গ্রামের আবুল খায়েরের পরিবারের সাথে পশ্চিমবাড়ী গ্রামের প্রতিবেশী রবি, রুহুল আমিন, হাবিবসহ তাদের সাথে পূর্ব থেকে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে গতকাল রবিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে বিবাদীগন হাতে দা-লাঠি নিয়ে বাদী মোসাঃ রুবিনা এর স্বামী খায়েরের ঘরের সামনে এসে বিভিন্ন গালাগালি করে। এর প্রতিবাদ করতে এলে বিবাদীগন ঘরের ভেতর ডুকে আলমারী, সুকেচসহ ড্রয়ারে থাকা নগদ টাকা, স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। এসময় ঘরের ভেতর থাকা আলমারী, সুকেচ, ড্রয়ার ভাংচুর করে। এছাড়া বাড়ির দরজা, জানালা, আসবাবপত্র ভেঙে ক্ষতিসাধন করে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীগন বিভিন্ন হুমকি ধমকি দিয়ে চলে যায়।

ads

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে একইদিন রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানান।

ads
ad

পাঠকের মতামত