32301

৩৪ দেশের ১৬ লাখ মুসলিমকে ইফতার করাবে সৌদি

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের ৩৪ দেশে ইফতারের আয়োজন করছে সৌদি আরব। এ আয়োজনের অধীনে দেশগুলোর প্রায় ১৬ লাখ মুসলিম ইফতার গ্রহণের সুযোগ পাবে।

শনিবার (২৬ মার্চ) সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ ইফতারের এ প্রকল্প উদ্বোধন করেন।

ads

চাঁদ দেখা অনুযায়ী আগামী ২ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে ইফতার আয়োজনে সব ব্যবস্থাপনা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন দেশের সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে তা আয়োজন করা হবে।

ads

এক বিবৃতিতে সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আলে শেখ জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সারাবিশ্বের মুসলিমদের জন্য সেবামূলক প্রকল্পের অংশ হিসেবে এসব আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর নির্দেশনা অনুসারে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। করোনা মহামারি সংক্রমণরোধে গত বছর মাত্র ১৬টি দেশে ইফতার প্রকল্পের আয়োজন করে। এবছর করোনাবিধি মেনেই ৩৪ দেশে ইফতার আয়োজন করবে দেশটি।

সূত্র: আরব নিউজ

ad

পাঠকের মতামত