কুমিল্লায় ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১, প্রাইভেট কার জব্দ
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার (২০ মার্চ) সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া সরদার পাড়া গ্রামের মোঃ সাইদুল হক এর ছেলে মোঃ নাদিম @ শহিদুল (২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











