কুমিল্লার কোতয়ালী থেকে ০৬ কেজি গাঁজাসহ আটক ১
ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ মার্চ ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর (পশ্চিম চৌমুহনী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ঝালশোকা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন(২৮)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









