31449

কুমিল্লা-সিলেট রুটে রিয়েল কোচ সার্ভিসের উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে সিলেট মৌলভী বাজার সড়কে রিয়েল কোচ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আরামদায়ক ভ্রমন ও সর্বোচ্চ যাত্রীসেবার প্রতিশ্রুতি নিয়ে আধুনিক এ বাস সার্ভিস চালু হওয়ায় খুশি এ রুটের যাত্রীরা। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত ২৫ মিনিট পর পর রিয়েল কোচ সার্ভিসের বাস শাসনগাছা বাস টার্মিনাল থেকে সিলেট মৌলভী বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সিলেট থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬ টা হতে রাত ১০ পর্যন্ত এ রুটে রিয়েল সার্ভিসের বাস ছেড়ে আসবে।

রবিবার (৬মার্চ) বিকেলে রিয়েল কোচ সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিআরটিএ’র ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ, ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী আবদুস ছালাম, বাস মালিক সমিতির সভাপতি জলিশ আবদুর রউফ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল।

ads

এর আগে রবিবার সকাল সাড়ে ৭টায় শাসনগাছা বাস টার্মিনালে কুমিল্লা ‘দি মোটর এসোসিয়েশান’ কর্তৃক পরিচালিত রিয়েল কোচ সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল, দি মোটর এসোসিয়েশান এর সভাপতি জামিল আহম্মেদ খন্দকার, সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কুমিল্লা শ্রমিক ইউনিয়ন এ-র ৯৩৮ এ-র সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমানসহ আরো অনেকে।

ads
ad

পাঠকের মতামত