31346

কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২, সুস্থ ৬০, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২ মার্চ বিকেল থেকে ৩ মার্চ বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লার লাকসামে ১ ও লালমাইতে ১জন।করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। আজকের সুস্থ কুমিল্লা সিটি ৬০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৪০ হাজার ৪১৬ জন হয়েছে।

ads

কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫ টা ৫ মিনিট এসব তথ্য নিশ্চিত করেতিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষে প্রতিদিনই কাজ চলছে।

ads
ad

পাঠকের মতামত