31070

কুমিল্লায় ১৭৯ বোতল ফেন্সিডিলসহ আটক ২; প্রাইভেটকার জব্দ

ডেস্ক রিপোর্টঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় ১৭৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার লাকসাম থানার মধ্যম বাতা বাড়িয়া গ্রামের মোঃ আবু সাঈদ এর ছেলে মোঃ মাইন উদ্দিন(৩৪) এবং একই জেলার বরুড়া থানার নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আয়ুব আলী বেপারীর ছেলে মোঃ আবুল খায়ের (৪৮)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত