30730

অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ দিন: নৌকার প্রার্থী আব্দুল করিম

বুড়িচং প্রতিনিধিঃ আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকশীমূল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম বলেছেন, বিগত সময় যে ভাবে সকল জনসাধারণের সাথে মিলে মিশে চলেছি, ঠিক সেই ভাবে আগামীতে ও আমি চলব। সকল জন সাধারণ কে আমি সব সময় আপন ভাবি তাই যে কোন সমস্যায় আমি সকলের পাশে থাকার চেষ্টা করি। আমাকে বাকশীমূল ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ দিন, আগামীতে এই ইউনিয়ন কে আধুনিক মডেল ইউনিয়নে পরিনত করবো সকলের সহযোগিতায়। বিগত তিন বছরে তেমন কিছু করার সময় পাইনি – যা পেয়েছি তা যথাযথ ভাবে করা যায়নি। তার পরও আমি অধিকাংশ রাস্তা ঘাট, পুল কালবাট করেছি।

অপর দিকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হলেন আব্দুল করিম। সকলে ঐক্য বদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল করিম কে চেয়ারম্যান নির্বাচিত করলে এই ইউনিয়ন এর ব্যাপক উন্নতি হবে। এ ইউনিয়ন এর সকল সমস্যা এই চেয়ারম্যান পদপ্রার্থীর মাধ্যমে সমাধান হবে।তাই সকল নারী পুরুষ নির্বিঘ্নে মিলে মিশে কেন্দ্রে গিয়ে আব্দুল করিম কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানাই।
বুধবার বাকশীমূল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম এর নির্বাচনী পথ সভায় ফকির বাজারে জনসাধারণের সাথে কুশল বিনিময় এবং মতবিনিময় করার সময় এসব কথা বলেন।

ads

এসময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রাসেল চৌধুরী, ঢাকা মহানগর ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আখন্দ, আবু নাসির চৌধুরী , ছাত্র লীগ নেতা আসিফ আকবর, দেলোয়ার হোসেন, ফরহাদ করিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত