30658

আধুনিক চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে লাকসামে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্বোধন

লাকসাম প্রতিনিধিঃ আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে কুমিল্লার লাকসামে ‘মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মুদাফরগঞ্জ দক্ষিণ বাজারে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ হাসপাতালের উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।

কুমিল্লা ইষ্টার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুদাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন উত্থান, বাংলাদেশ মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভা শাখার সভাপতি জাহিদ হাসান রিপন, মুদাফরগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন প্রমুখ।

ads

অনুষ্ঠানে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. সালেহা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন, পরিচালক শরীফ হোসেন, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, জহির আহমেদ, সালেহ আহমেদ, হাফেজ নোমান সহ হাসপাতাল কর্তৃপক্ষের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মফস্বল এলাকার জনসাধারণকে আধুনিক চিকিৎসা সেবার আওতায় আনতে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল কার্যকরী ভূমিকা রাখবে বলে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা।

ads
ad

পাঠকের মতামত