কুমিল্লায় আইন শৃঙ্খলা রিভিউ কমিটির সভা
ডেস্ক রিপোর্টঃ রবিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির সভা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার আব্দুর রহিম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক,বিজিবি, র্যাব -১১, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, পৌর সভা মেয়র, সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার ব্রিগেড, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় আঞ্জুমান সুলতানা এমপি বলেন, আমাদের দেশে করোনা ওমিক্রন ধরা পরেছে , করোনার চেছে ওমিক্রন আরো ভয়াবহ তাই আমাদের কে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবিষয়ে তিনি প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহীনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মসজিদের ইমামদেরকে কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন ।

তিনি আরো বলেন, গত ১২ বছর যাবত কুমিল্লা মহানগর এলাকার বাস স্ট্যান্ডগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে ইজারা দেয়া হতো। ফলে ইজারা গ্রহীতাগণ ইজাররার টাকা সময়মতো পরিশোধ না করে তাদের ইচ্ছামতো পরিশোধ করতো। গত এক বছর যাবত উক্ত সিন্ডিকেট ভেঙ্গে বাস স্ট্যান্ডগুলো টেন্ডারের মাধ্যমে যথাযতভাবে ইজারা দেয়া হয়েছে। কুমিল্লা শহরের যানজট নিরসনের লক্ষ্যে শাসনগাছা ও চকবাজার বাসস্ট্যান্ড শহর থেকে স্থানান্তরের বিষয়ে বাস স্ট্যান্ডগুলোর ইজারা গ্রহীতাগণকেও সম্পৃক্ত করা দরকার।
তিনি বলেন, টমছমব্রীজে রাস্তার পূর্বপার্শে¦ পুরাতন বোগদাদ ট্রান্সপোর্ট এর বাসস্ট্যান্ডে একটি ব· আছে। পুলিশ বক্সের সাথে পূর্বে একটি রেষ্টুরেন্ট চালু করা হয়েছিল, এখন এটি দোতলা করা হয়েছে। উক্ত জায়গার প্রকৃত মালিক কে সে বিষয়ে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশন এর নিকট জানতে চান।

সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মানুষ যেন মাস্ক ছাড়া ঘর থেকে বের হতে না পারে এবং হাট বাজার দোকান পাটে ক্রেতা বিক্রেতাগণ যেন আবশ্রিকভাবে মাক্স ব্যবহার করেন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন সেবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে মসজিদে পবিত্র জুম্মার নামাজ ও ওয়াক্তের নামাজ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠন যেন কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলকে অনুরোধ করেন। সকল ধর্মীয় উপসানালয়ে প্রবেশের সময় মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষে সকল ধর্মীয় উপসনালয়ের সামনে “নো মাস্ক, নো এন্টি” সম্বলিত সাইনবোড প্রদর্শন অব্যাহত রাখতে হবে।
তিনি ইউপি নির্বাচনে বিজিবি, পুলিশ, র্যাব, এনএসআই, আনসার ও ভিডিপি, উপজেলা প্রশাসন এবং বিজ্ঞ এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পেশাদারিত্বের সাথে সার্বিকভাবে সহযোগিতা করায় কুমিল্লা জেলায় চারটি ইউনিয়ন পরিষদ সমূহে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেজন্য তিনি বিজিবি, পুলিশ, র্যাব, এনএসআই, আনসার ও ভিডিপি, উপজেলা প্রশাসন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণসহ সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্থানীয় মাননীয় সংসদ সদস্যগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, স্থানীয় পৌরসভা মেয়রবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বিক সহযোগিতা করায় তিনি আনুষ্ঠানিকভাবে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে কুমিল্লা জেলায় আরো দুইটি পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সকল নির্বাচনেও আইন-সৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্বক সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
তিনি বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধি করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী টাস্কঠোর্স অভিযান পরিচালনা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সংস্থার মধ্যে আভ্যন্তরীন সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে বিষয়টি তাকে জানানের জন্য তিনি অনুরোধ জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য ঘর বরাদ্দ গিয়েছেন। বিদেশেও কোন দেশে এ ধরণের ঘর দেয়ার নজির নেই। দরিদ্র জনগোষ্ঠির জন্য ঘর প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প। তাই উক্ত ঘর বরাদ্দ প্রদান এবং নির্মাণের বিষয়ে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবেনা। কুমিল্লা জেলায় আগামী তিন দিনের মধ্যে করোনা ভাইরাসের প্রতিষেধক বুষ্টার টিকা প্রদানের কার্যক্রমও সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, আগে ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করে সময় কাটাতো। তাই তারা মাদকদ্রব্যেও দিকে আকৃষ্ট হতো না। কিন্তু এখন ছেলে-মেয়েদের মধ্যে খেলাধূলার প্রবণতা না থাকায় তারা মাদকদ্রব্যেও দিকে আকৃষ্ট হচ্ছে। তাই প্রত্যেকের ছেলে-মেয়েদের মাদকদ্রব্য থেকে বিরত রাখতে হলে খেলাধূলার প্রতি আকৃষ্ট করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই মাদকের বিরূদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কুমিল্লা জেলার সর্বত্র যানজট নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।









