30161

মক্কা-মদিনায় জুমা পড়াবেন শায়খ ফয়সাল ও আল-শায়খ

নিউজ ডেস্কঃ আজ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি ও ২০২১ সালের শেষ জুমা। কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন প্রসিদ্ধ দুই প্রবীণ ইমাম। জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ৩১ ডিসেম্বর ২০২১ইং মোতাবেক ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

ads

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম খতিব শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি।

ads

মসজিদে নববি
মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. হুসাইন আল-শায়খ।

উল্লেখ্য ওমিক্রন সংক্রমণরোধে দুই পবিত্র হারাম শরিফে দূরত্ব বজায় রেখে দুই পায়ের চিহ্ন সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়া হবে। এতে মুসল্লিরা অংশগ্রহণ করে জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

ad

পাঠকের মতামত