বুড়িচংয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু, উদ্বোধন করলেন এমপি এড. আবুল হাসেম খাঁন
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচংয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মহামারি করোনা ভাইরাস এর টিকা ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড.আবুল হাসেম খাঁন। তিনি মঙ্গলবার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ, বুড়িচং কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয় সহ সদরের ৪ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ভ্যাকসিনের টিকা প্রদান করেন।
এসময় ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসাইন মিঠু, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, আওয়ামী লীগ নেতা আবদুর রশীদ, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির
সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন, এরশাদুল হক মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।









