30039

সাংবাদিক আজফার আজিজের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর টমছমব্রীজ কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সাংবাদিক আজফার আজিজ। রোববার বাদ যোহর দুপুর ২টায় টমছমব্রীজ (আশ্রাফপুর) মাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার মরদেহ টমছমব্রীজ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

ads

প্রখ্যাত এ সাংবাদিক শনিবার রাতে চাঁদপুরের মতলবে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ads

কুমিল্লা জিলা স্কুলের ১৯৭৬ ব্যাচের ছাত্র সাংবাদিক আজফার আজিজ কবি এবং আবৃত্তিকারও ছিলেন। তিনি কাজ করেছেন দৈনিক আমাদের সময়, নিউ এইজ, ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যমে।

ad

পাঠকের মতামত