নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৯ ডিসেম্বর) ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫৪ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর (কোটেরবেড়ী) গ্রামের আব্দুল খায়ের খন্দকারের ছেলে মোঃ আল আমিন খন্দকার (২৩)। অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার গাজীপুর (নোয়াপাড়া) গ্রামের আব্দুল কাসেম এর ছেলে রবিন চৌধুরী ইমন (২৮) এবং ২। একই জেলার কোতয়ালী থানার রেইসকোর্স গ্রামের ফারুক ইসলাম এর ছেলে ফাইজুল ইসলাম @ সুচী (২৯)। অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ০৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৭০ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ যশোর জেলার মনিরামপুর থানার মনোহরপুর গ্রামের মোঃ মতিয়ার রহমান এর ছেলে মোঃ সোহান হাসান (৩০)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






