তিতাসে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
তিতাস প্রতিনিধিঃ “আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই স্লোগানে কুমিল্লার তিতাসে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
সারাদেশের ন্যায় আজ ৯ ডিসেম্বর-২০২১ ইং সোমবার সকাল ১২-৩০ টায় তিতাস উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবসটি উদযাপিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি (ভূমি) কমিশনার কেএম আবু নওশাদ।
উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.আব্দুর রব মিয়া’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন তিতাস উপজেলা দুর্ণীতি বলরামপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.কামাল হোসেন ভূঁইয়া, সহ সভাপতি মোসাম্মাৎ ফেরদৌসি আক্তার, সদস্য মোঃ বিল্লাল হোসেন, ফজলুর রহমান শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো.আনোয়ার হোসেন, মো.মোস্তাক আহমেদ, মো.রফিকুল ইসলাম, মো.তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, মো.কুহিনুর, মো.গোলাম মোস্তফা, মো.আব্দুল আউয়াল, মো.মনির হোসেন, আঃ রহিম ও সাদেক পাঠান প্রমুখ।











