ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
ডেস্ক রিপোর্টঃ “মুজিব বর্ষে শপথ করি” দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ময়মনসিংহে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
ads
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ’র ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিং বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মোঃ মজিবুর রহমান চেীধুরী।
ads
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক মোঃ জসীম উদ্দিন।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।











