29376

বুড়িচংয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ঢেউ টিন ও অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রোববার দুপুরে অগ্নি কান্ডে ক্ষতি ক্ষগ্রস্থ ২টি পরিবারকে নগদ ১২ হাজার টাকা, ৪ বান্ডেল ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ এর সার্বিক তত্ত্বাবধানে ঢেউ টিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

ads

বুড়িচং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ কৃত ৪ বান্ডেল ঢেউ টিন ও নগদ ১২ হাজার টাকা অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থ দুই পরিবারের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিন আক্তার, আলহাজ্ব মোঃ শাহ আলম চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম চেয়ারম্যান, মোঃ ফজলুল হক মুন্সি চেয়ারম্যান, মোঃ আব্দুল করিম চেয়ারম্যান ও মোঃ মোস্তফা কামাল সহ বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ads

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ২০ ইং সালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর মাধবপুর গ্রামে অগ্নি কান্ডের ফলে মোঃ আব্দুর রহিম ও আব্দুর ছাত্তার নামে দুই ব্যক্তির বাড়ি ঘর মালামাল নগদ টাকা পুরে ব্যপক ক্ষতি সাধিত হয়।

ad

পাঠকের মতামত