29194

বরুড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

বরুড়া প্রতিনিধি: বরুড়ায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস র্রালী বের করা হয়েছে। র্রালীটি বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে গিয়ে শেষ হয়৷ পরে ঈদগাহ ময়দানে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন কমিটির আহবায়ক বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী হাজী আবদুল গফুরের সন্তান মাওলানা মোঃ আবদুল হান্নানের তত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার চর দরবার শরীফের পীর সাহেব হযরতুল আল্লামা শাহ মোঃ ওমর ফারুক খন্দকার, কাঁঠালিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শামসুদ্দোহা বারী, রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, বোয়ালীয়া বাতেনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ ওয়াজেদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, ইসলামি ফ্রন্ট বরুড়া পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ শাব্বির আহম্মদ খন্দকার,মৌলভী মোঃ শাহ আলম,

ads

কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, উদযাপন কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ আলম পাটোয়ারী, মুহাম্মদ আবদুল হান্নান, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজী, তাজুল ইসলাম ফকির, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ মোতালেব হোসেন প্রমুখ।

ad

পাঠকের মতামত