ক্ষতিগ্রস্থ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে এমপি বাহার
ডেস্ক নিউজ: কুমিল্লায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। রোববার সকালে এমপি বাহার নগরীর নানুয়াদিঘীর পাড়ের পূজা মন্ডপটি পরিদর্শন করেন।
পরে আরো কয়েকটি পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাকর্মী ও বাসিন্দাদের সাথে কথা বলেন।
ads
তিনি বলেন, কুমিল্লার পরিস্থিতি বাংলাদেশের অন্য জায়গার মত না। আমরা যেহেতু একসাথে মিলে মিশে কাজ করি আমাদের নিরাপত্তাহীনতার কোন কারণ নাই। আমরা দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। শান্তি শৃক্সখলা রক্ষায় হিন্দু মুসলামান বলতে কোন শব্দ নাই, আমরা বাঙালি আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো। জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
ads










