কুমিল্লায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা
মাইনুল হক: জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে এতে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, মেডিকেল অফিসার (ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর) ডা. হাসান মাহমুদ ইকবাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুছ ফারুকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন বলেন, প্রতিবছর দুইবার করে শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। কুমিল্লা জেলায় এবার ৮ লাখ জন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে সকলের সহযোগিতার আহ্বান করেন তিনি।










