28771

মক্কা-মদিনায় জুমা পড়াবেন শায়খ সুদাইসি ও হুসাইন

ডেস্ক নিউজ: আজ সফর মাসের চতুর্থ জুমা। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রবীণ ও প্রসিদ্ধ ইমাম। ওমরাহ পালনকারী, জিয়ারতকারীরা কাবা শরিফ ও মদিনায় জুমার খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ০১ অক্টোবর ২০২১ইং মোতাবেক ২৪ সফর ১৪৪৩ হিজরি (সৌদিতে)। পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জুমার খুতবাহ ও নামাজ। খুতবাহ ও জুমার নামাজ পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছে হারামাইন কর্তৃপক্ষ। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

ads

কাবা শরিফ

প্রখ্যাত ইসলামিক স্কলার, কাবা শরিফ-মদিনার প্রধান ইমাম এবং খতিব শায়খ ড. আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আস-সুদাইসি।

ads

মসজিদে নববি

বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. হুসাইন বিন আব্দুল আজিজ আল-আশ-শায়খ।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

ad

পাঠকের মতামত