কুমিল্লায় আলোচিত জোড়া খুনের রহস্য উদঘাটন; পুত্রবধুসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে নিহত পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগমকে হত্যা করেছে পুত্রবধু শিউলি আক্তার। এ হত্যাকান্ডে সহযোগিতা করেন শিউলী আক্তারের খালাতো ভাই জহিরুল ইসলাম সানি ও সানির বন্ধু তুহিন।
মঙ্গলবার (৭ সেপ্টেমাবর) সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ আবদুর রহিম।
সংবাদ সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ঘটনার দিন রাত আটটায় শিউলি কুমিল্লা শহরে থাকা তার খালাতো ভাই সানিকে কয়েকজন বন্ধুকে নিয়ে আসতে বলে। পরে শিউলি ওড়না দিয়ে তার শাশুরি সফুরা বেগমকে মুখ চেপে ধরে বাকি দু’জন হাত পা বেঁধে ফেলে। পরে শিউলি বিছানার কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর কিছক্ষন পর শুশুর বিল্লাল হোসেন বাহিরে থেকে ঘরে আসলে একই কায়দায় তাকেও হত্যা করা হয়।
এঘটনায় পুলিশ নাজমুন নাহার চৌধুরী শিউলি, নগরীর চর্থা এলাকার সানি ও লালমাই থানার জয়কামতা এলাকার মেহেদী হাসান তুহিনকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের বড় মেয়ে বিলকিছ আক্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।









