বরুড়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শিরিনকে ঘর দিচ্ছে “রেমিট্যান্স যোদ্ধা সংস্থা”
বরুড়া প্রতিনিধিঃ বরুড়ার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া (ইটাখোলা) গ্রামের ক্ষতিগ্রস্থ টর্নেডো আক্রান্ত বিধবা শিরিনা বেগমের ঘরের কাজ শুরু করা হয়েছে। বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার অর্থায়নে পরিচালিত বিধবার গৃহ নির্মান কর্মসুচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আবু রিয়াজ নূর উদ্দীন খন্দকার স্বপন।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য মোঃ ইকরামুল হক, মোঃ সোহেল রানা, সাংবাদিক গাজী শরীফ উদ্দীন।
চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ সোলেমান হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, আওয়ামী লীগ নেতা আবুল বাসার সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।
বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে প্রথম ধাপে বিধবা শিরিনা বেগমকে টিনের ঘর প্রস্তুত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।










