কুমিল্লা নগরীর কাশারীপট্টিতে মাদক বিরোধী সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে কুমিল্লা কে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে গতকাল শুক্রবার ১৫নং ওয়ার্ড’র কাশারীপট্টিতে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ।

কাশারীপট্টি সমাজের সর্দার আবু কায়সার হানিফ ভুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সিনিয়র সদস্য শাহাজাহান সিরাজী সাজু, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেন।
এ সময় কাশারীপট্টি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ
১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










