27223

সাংবাদিক জাহিদুজ্জমান ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জাহিদুজ্জমান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ads

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

ads

জাহিদুজ্জামান ফারুক অর্থনীতি বিষয়ক প্রতিবদেক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামেরও (ইআরএফ) সদস্য ছিলেন। তার সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় কেটেছে ইত্তেফাক পত্রিকায়। পরে দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক হন তিনি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজার পর নিকুঞ্জ এলাকায় জানাজা শেষে জাহিদুজ্জামানকে দাফন করা হয় বলে পরিবারের সদস্যদের ঊদ্ধৃত করে প্রেস ক্লাব সম্পাদক জানিয়েছেন।

ad

পাঠকের মতামত