১৫ আগস্ট নিহত স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডেস্ক নিউজ: ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে বনানী কবরস্থানে স্বজনদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
ads
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের নিহতদের সমাধিতে ফুল দেন তিনি।
পরে সেখানে ১৫ আগস্ট নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ads
এর আগে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।









