কুমিল্লায় র্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২
ডেস্ক রিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ আগস্ট) মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১.১ কেজি (এক কেজি একশত গ্রাম) গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (২৮)। এছাড়া পৃথক আরেকটি অভিযানে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৩.৯ কেজি (তিন কেজি নয়শত গ্রাম) গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতলী বেলঘর গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ ফাহিম হোসেন (২২)। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল দুইটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











