কুমিল্লায় করোনা টিকাদন কর্মসূচি পরিদর্শন করলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনা টিকাদন কর্মসূচি পরিদর্শন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে নগরীর কান্দিরপাড়ে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন এবং এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি সালেহ আহমেদ টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ডাঃ রাজিব কুমার সাহা।
কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, শাহজাদা টুটুলসহ অন্যান্যরা।
টিকাদান কর্মসূচিতে বক্তারা বলেন, এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। “ভ্যাকসিন নিয়ে কোন সমালোচনা চাই না। বাংলাদেশ সরকার মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছে।
এর আগে সকালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক মোসলেহ উদ্দিন মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ টুটুল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ডাঃ রাজিব কুমার সাহা।










