26051

তিতাসে শ্রমিকলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

তিতাস প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লার তিতাস উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে জনসাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৪ আগষ্ট) উপজেলার বাতাকান্দি বাজারের বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গলীতে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।এদিন গৌরিপুর -হোমনা রোডে চলাচলকারি বিভিন্ন যানবাহনের চালক,পথচারী,কাঁচা বাজার,কাপড় বাজার, পান বাজার সহ বিভিন্ন বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা করা হয়।

ads

উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ গাজী সোহেল রানা এস-অবঃ এর নেতৃত্বে পালিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.নাছিম উদ্দিন সরকার,সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মুন্সী,প্রচার সম্পাদক সাংবাদিক সফিকুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব সাংবাদিক মহিউদ্দীন রন্জু,জগতপুর ইউনিয়ন শ্রমিকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুল ইসলাম প্রমূখ।

উক্ত কর্মসূচির সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক মো.ফারুক সরকার।

ads

এ সময় শ্রমিকলীগ নেতৃবৃন্দ জানান,তিতাস উপজেলা পরিষদের জনবান্ধব চেয়ারম্যান ও কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.পারভেজ হোসেন সরকারের অনুপ্রেরনায় আমরা উক্ত কর্মসূচি পালন করছি,সাথে সাথে উপজেলা শ্রমিকলীগ আগামীকাল থেকে তিতাসের জনগনকে করোনা ভ্যাকসিন গ্রহনের সুবিধার্থে ফ্রি রেজিষ্ট্রেশন করে দেয়ার কর্মসূচিও হাতে নিয়েছি।ইনশাআল্লাহ কার্যক্রম চলমান থাকবে।

এসময় তারা তিতাসের জনগণকে করোনা টিকা নেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

ad

পাঠকের মতামত