বরুড়ায় করোনা টিকা কেন্দ্র পরিদর্শন
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ ইউনিয়নের মানুষ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিচ্ছে। উপজেলার ৪ লক্ষ মানুষের চিকিৎসার ভরসাস্থল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স৷ যেখানে ১৫টি বেডে চলছে করোনা চিকিৎসা৷ নানা সমস্যা নিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিদিন শতশত মানুষকে করোনার টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে৷
গতকাল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। করোনার টিকাদান কেন্দ্র বাড়ানো সহ নানা দিকনির্দেশনা দেন তিনি।
আগামী ৭ আগস্ট থেকে বরুড়া পৌরসভার সকল ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কেন্দ্র করা হবে।বরুড়া উপজেলায় ১৮ বছর উর্ধ্ব সকল নাগরিক টিকা দিতে পারবে৷
এই বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম জানান বরুড়ায় করোনা আক্রান্ত বেড়ে চলছে, উপজেলার ১৮ বছর উর্ধ্ব সকল নাগরিককে করোনার টিকা দিতে হবে।











