25900

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত: নিখিল

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনা সংকটে সারাদেশে অসহায় হয়ে পড়েছে মানুষ। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে আসা দুরের কথা, বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং তাদের সঠিত তথ্য তুলে ধরে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে মিরপুরের মধ্য মনিপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদ কমিটি’র উদ্যোগে বিনামূল্যে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য মনিপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমিন। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আগস্ট মাস বাঙালির জাতির শোকের মাস উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া চান যুবলীগ সাধারণ সম্পাদক।

ads
ad

পাঠকের মতামত