লালমাইয়ের ভুশ্চিতে অক্সিজেন হোম সার্ভিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে ভুশ্চিবাসী (ভুলইন দক্ষিণ ইউনিয়ন) কে জরুরী অক্সিজেন সেবা দিতে যাত্রা শুরু করেছে ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম সার্ভিস। (৩০ জুলাই) বিকালে ভুশ্চি পশ্চিম বাজারে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার অজিত দেব ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পরতি ফাযিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা আবুল বাশার, ভুশ্চি অক্সিজেন হোম’র তত্বাবধায়ক কবির মজুমদার প্রভাষক আমান উল্যাহ আমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক লিটন মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মাহমুদ ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ। উদ্বোধনের সময় আরো উপস্হিত ছিলেন ওমর ফারুকের পিতা আলহাজ্ব নুরুল ইসলাম ও সংগঠনের অন্যতম ডোনার কালাম মজুমদারের পিতা আলহাজ্ব করিম মজুমদারও উপস্থিত ছিলেন।
গ্রুপের অক্সিজেন সেবা কার্যক্রমের সার্বিক তত্বাবধানে রয়েছেন ছোট শরীফপুর ডিগ্রী কলেজের হিসাবরক্ষক হুমায়ুন কবির মজুমদার ও প্রভাষক আমান উল্যাহ আমান। স্বেচ্ছাসেবী গ্রুপটির পাশে দাঁড়িয়েছেন ভুশ্চি অঞ্চলের প্রবাসী, চাকরিজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। প্রাথমিকভাবে সংগঠনটির ৯টি অক্সিজেন সিলিন্ডার ও ১৫টি অক্সিমিটার রয়েছে। প্রস্তুত রয়েছে ১০জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ইব্রাহিম মজুমদারের উদ্যোগে এই অক্সিজেন সেবা চালু করা হয়। ইব্রাহিম মজুমদার এই অক্সিজেন হোমের প্রধান সমন্নয়ক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অক্সিজেন সেবা নিতে যোগাযোগ:- (ভুশ্চি এলাকা) হেল্পলাইন: ০১৭১৯-১৪৬২৬৩ (স্বেচ্ছাসেবক)










