25721

কুমিল্লায় আইইবি-ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে করোনা রোগীদের ব্যবহারের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার বিতরণ করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে সোমবার সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।

ads

এসময় উপস্থিত ছিলেন আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌঃ আবুল বাসার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রহমতউল্লাহ কবির, সম্মানী সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, অধ্যক্ষ ডাঃ মোস্তফা কামাল আজাদ, সিভিল সার্জন মীর মোবারক হোসেন, ও মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাহেলা নাজনিন, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনাসহ অন্যান্যরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০টি, কুমিল্লা সদর হাসপাতালে ১৫টি, দাউদকান্দি উপজেলায় ২০টি ও মেঘনা উপজেলায় ১৫ টি সিলিন্ডার বিতরণ করা হয়।

ads
ad

পাঠকের মতামত