বরুড়ায় শিক্ষক আব্দুল হাই এর স্মরণসভা
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টায় কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই স্যারের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন (বখতিয়ার)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান (মিজান), চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহম্মেদ, কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিনুরানী দত্ত, কুমিল্লা জেলা সেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল হাই এর জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করেন কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।










