25272

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন। বিগত প্রায় নয় মাস ধরে সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করলেন।

গতকাল বৃহস্পতিবার হারিরি সাংবাদিকদের বলেন, তার দেওয়া ২৪ সদস্যের মন্ত্রিসভার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট আউন। এ নিয়ে তার সঙ্গে মতবিরোধও সৃষ্টি হয়েছে।

ads

প্রেসিডেন্ট কিছু সংশোধনী চেয়ে বলেছেন, আমরা একে অন্যের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবো না। সৃষ্টিকর্তা এ দেশকে রক্ষা করুন। এ নিয়ে তৃতীয়বার হারিরি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। -সিএনএন

ads
ad

পাঠকের মতামত