25256

তেলআবিবে দূতাবাস উদ্বোধন করলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রাজধানী তেল আবিবে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আবুধাবি এবং তেল আবিব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত পোষণ করার এক বছরের মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু করলো আরব আমিরাত।

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ এবং ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজার উপস্থিতিতে দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা দায়িত্ব প্রাপ্তির পর গত ১ মার্চ থেকেই ইসরাইলে অবস্থান করছেন। তেল আবিব স্টক একচেঞ্জ ভবনে আমিরাতের দূতাবাস স্থাপন করা হয়েছে। স্টক একচেঞ্জ ভবনটি বুরসা নামেও পরিচিত।

ads

এর আগে গত ২৯ ও ৩০ জুন সংযুক্ত আরব আমিরাতে প্রথম আনুষ্ঠানিক সফরে যান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। সফরে তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরাইলের দূতাবাস ও বৃহত্তম শহর দুবাইয়ে কনস্যুলেটের উদ্বোধন করেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে কথিত ‘ইবরাহীমি চুক্তির’ মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও বাণিজ্য, প্রযুক্তি, বিমান এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তায় চুক্তিবদ্ধ হয়।

ads
ad

পাঠকের মতামত