বরুড়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী যুব আন্দোলনের আর্থিক সহায়তা প্রদান
ডেস্ক নিউজ: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন ইটাখোলা গ্রামে টর্নেডোর আঘাতে ১৮টি পরিবার ও চান্দিনা উপজেলার মাইজগার ইউনিয়নে ভোমরকান্দি গ্রামের ৫টি পরিবারের মাঝে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা ৫ ঘটিকার দিকে ইসলামী যুব আন্দোলন বরুড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ ইব্রাহীম খলিলের সঞ্চলনায় এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতড্ডা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুকুন্দপুর গ্রামের কৃতি সন্তান, আলেমেদ্বীন মুফতি সাদেক মাহমুদ বিন নূরী (দাঃ বাঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরুড়া শাখার সাধারণ সম্পাদক মুহাঃ জাহিদ আল মামুন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বরুড়া শাখার সহ-সভাপতি হাফেজ রবিউল্লাহ, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উওর সভাপতি রাশেদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন বরুড়া উপজেলার সভাপতি সাইমুন ইসলাম, সহ-সভাপতি আরমান পাটোয়ারী, আদ্রা ইউনিয়নের সভাপতি হেদায়েত উল্লাহ, চিতড্ডা ইউনিয়নের সভাপতি আসিক রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।









