25010

ভ্যাকসিন পেতে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে কুবি

নিজস্ব প্রতিবেদক: সকল শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনার জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তারা আগামী ৩০ জুলাই এর মধ্যে জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় তথ্য নিজ বিভাগে মেইল করবে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে উপজেলা/ থানা নির্বাচন অফিসে আবেদন করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পরিচয় পত্র দেওয়া হবে। জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির পর শিক্ষার্থীরা ৩০ জুলাই এর মধ্য বিভাগের মেইলে তথ্য দিবে। বিভাগীয় প্রধানরা ৩১ জুলাই এর মধ্যে শিক্ষার্থীদের তালিকা রেজিস্ট্রার অফিসে প্রেরণ করবেন। রেজিস্ট্রার দপ্তর তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করবেন।

ads

এ বিষয়ে রেজিস্ট্রার ড. আবু তাহের বলেন, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে নতুন সার্কুলার দেয়া আছে। সবাই যথাযথ আবেদন করলে দ্রুত টিকার কার্যক্রম শুরু করা হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আবেদন করে পরিচয়পত্র নিতে পারবে।

তিনি আরো বলেন, যারা পূর্বে আবেদন করেছেন এবং পরিচয়পত্রের নাম্বার যাদের পেয়েছি তাদের আর আবেদন করতে হবে না। প্রথমে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

ads
ad

পাঠকের মতামত