24784

প্রথমবারের মতো কানাডায় আদিবাসী গভকর্নর নিয়োগ দিলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় ইতিহাসে প্রথমবারের মতো দেশটিতে আদিবাসী গভর্নর নিয়োগ দিলেন ট্রুডো সরকার। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে আদিবাসী ওই নেতার নাম ম্যারি সিমন।

আদিবাসী নেতা সিমন দেশটির হেড অব স্টেট রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে আরো বলে দীর্ঘদিন ধরে কানাডার উত্তরাঞ্চলের অধিকারবঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের জন্য সংগ্রাম করে আসছেন সিমন।

ads

এদিকে গত ছয় মাস আগে দেশটির গুরুত্বপূর্ণ গভর্নর পদ থেকে সরে দাঁড়ান জুলি পায়েত। এরপর শুন্য এই পদে ম্যারি সিমনকে দায়িত্ব দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া আরো জানায় সিমন ডেনমার্কে কানাডার রাষ্ট্রদূত সেই সাথে কানাডার জাতীয় আদিবাসী পরিষদ ইনুইত তাপিরিটি কানাতামির প্রেসিডেন্ট ছিলেন।

প্রসঙ্গত গত দুই মাস ধরে কানাডার বিভিন্ন জায়গার প্রাচীন আদিবাসী স্কুল গুলোতে কয়েকশ’ গণকবরের সন্ধান মেলে এমন পরিস্থিতিতে গভর্নর জেনারেল নিয়োগ পেলেন আদিবাসী নেতা ম্যারি সিমন।

ads
ad

পাঠকের মতামত