24666

বরুড়ায় অসহায় জাকিরের পাশে কাউন্সিলর মিজানুর রহমান

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরান কাদবা গ্রামের মোঃ জাকির হোসেন একটি পা অকেজো হয়ে দীর্ঘদিন হাসাপাতালে চিকিৎসা অবস্থায় থাকার পর টাকার জন্য চিকিৎসা সেবা চালাতে না পারায়, এই অবস্থায় তার পাশে দাড়ালেন বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান(মিজান) আজকে তার বাড়িতে গিয়ে নগদ অর্থ অসহায় জাকির হোসেনের হাতে তুলে দেন।

এই বিষয়ে বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান (মিজান) বরুড়া টিভিকে বলেন আমি যখন শুনেছি টাকার জন্য চিকিৎসা সেবা চালাতে পারছে না, তখন আমার উদ্যেগে আমি তার বাড়িতে গিয়ে কিছু নগদ অর্থ অসহায় জাকির হোসেনের হাতে তুলে দেই।আমি ৬ নং ওয়ার্ডের জনগনের সেবার জন্য সবসময় সকল মানুষের পাশে আছি।সমাজে বৃত্তবানরা অসহায়দের পাশে এগিয়ে আসার অনুরোধ করেন।

ads

এই সময় আরো উপস্থিত পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরান কাদবা গ্রামের স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ads
ad

পাঠকের মতামত