স্বাধীনতা দিবসে করোনা মুক্তি উদযাপন করবে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক: ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এদিন করোনা-মুক্তিও উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন সরকার।
হোয়াইট হাউসে হাজারখানেক অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট। এদের সবাই জরুরি পরিষেবা ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মী এবং তাদের পরিবার।
ads
হোয়াইট হাউসের সাউথ লনে হচ্ছে স্বাধীনতা দিবসের ‘পার্টি’। তার পর ন্যাশনাল মলে বাজির উৎসব। বাইডেনের কথায়— এ হলো ভাইরাসের শাসন থেকে স্বাধীনতা।
ads









