চৌদ্দগ্রামে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়ােজিত কেক কাটা অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সােবহান ভুঁইয়া হাসান৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হােসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভােকেট আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আকতার হােসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আলীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন পাটোয়ারী, উপজেলা আলীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হােসেন বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মােল্লা বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আনােয়ার হােসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মােল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









