বরুড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরুড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরুড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বরুড়া পৌরসভার আহ্বায়ক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সকাল ১১টায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন।
ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ বক্তার হোসেন (বখতিয়ার), বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
ads










