23112

বরুড়াতে কৃষকদের সুবিধার্থে ৬৫ কিলােমিটার খাল খনন করা হবে: এমপি নজরুল

মাইনুল হক: কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকাল ৩ টায় ভাউকসার বাজারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার আব্দুল মান্নান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র মােঃ বক্তার হােসেন (বখতিয়ার), গালিম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লায়ন, খােশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা ও ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ads

প্রধান অতিথির বক্তব্যে নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বলেন, এলাকার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল। কৃষি কাজ করেই তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে হয়। পানির অভাবে চাষাবাদ করতে কৃষকদের অনেক সমস্যা হয়৷ বরুড়া উপজেলায় সকল খালগুলাতে শুষ্ক মৌসুমে পানি রাখতে খনন করা হবে৷ আগামী ৫ বছরে বরুড়া উপজেলায় ৬৫ কিলােমিটার খাল খনন হবে। যাতে কৃষকেরা খালের পানি ব্যবহার করে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারে।’

এছাড়া এমপি নজরুল, ভেদাভেদ ও অন্তঃকলহ ভুলে দলের জন্য এবং দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ad

পাঠকের মতামত