কুমিল্লা মহানগর যুবলীগের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র পক্ষ থেকে মঙ্গলবার দুপুর-১টায় কুমিল্লা প্রেসক্লাবে মহানগর আওয়ামী যুবলীগের ১নং থেকে ২৭নং ওয়ার্ডের অসচ্ছল যুবলীগের নেতা-কর্মীদের পরিবারের জন্য ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রীর বিতরণ করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ ও মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী৷

ads
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য নাজমুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ads










