21971

লাকসামে দোগাইয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ৫শ’ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ‘দোগাইয়া সমাজ কল্যাণ সংঘের’ উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসচ্ছল, দুস্থ, অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী যুবকরা।

দোগাইয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি ওমর ফারুকের তত্ত্বাবধানে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিশিউর রহমান ইমন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রবিউল হোসেন প্রমুখ।

ads

দোগাইয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি ওমর ফারুক বলেন, ‘মহামারী করোনার কারণে সমাজের নিম্নবিত্ত মানুষেরা খুব কষ্টে দিনাতিপাত করতেছে। তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র উপহার। যারা আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সকলকে দোগাইয়া সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ‘দোগাইয়া সমাজ কল্যাণ সংঘ’ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবে।’

ads
ad

পাঠকের মতামত